ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে আসছে পাঁচ নতুন দল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আবারও নতুন রূপে মাঠে ফিরছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর বিপিএল আয়োজন নিয়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আসন্ন ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেতও পেয়েছে বিসিবি।
তবে এবার থাকছে বড় পরিবর্তন। গত আসরে অংশ নেওয়া সাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে নতুন মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। নিয়ম অনুযায়ী অন্তত পাঁচ দল থাকলেই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী ব্যবসায়ী প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকে EOI (Expressions of Interest) আহ্বান করা হয়েছে। বিজ্ঞাপন যাবে রোববারের পত্রপত্রিকায়।
এই নতুন মালিকানার মেয়াদ হবে পাঁচ আসরের জন্য, অর্থাৎ বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত।
সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি অঞ্চলগুলোর তালিকা:বিসিবি মোট ১০টি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, যোগ্য আবেদনকারীদের মধ্যে থেকে অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হবে।
এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের নাম তালিকায় আসায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সমর্থকদের মধ্যে। এবার হয়তো প্রথমবারের মতো দেখা মিলতে পারে নোয়াখালী টাইটানস কিংবা ময়মনসিংহ রয়্যালসের মতো নতুন দলের!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?