ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আফগানদের বিপক্ষে আজ ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলাদেশ দলে চমক দেখেনিন একাদশ

২০২৫ অক্টোবর ১১ ১৫:৩৫:৪৬

আফগানদের বিপক্ষে আজ ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলাদেশ দলে চমক দেখেনিন একাদশ

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারের পর আজ শনিবার (১১ অক্টোবর) সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। আজকের ম্যাচটি তাই ‘ডু অর ডাই’ পরিস্থিতি—জিততে না পারলে এক ম্যাচ হাতে রেখেই হারতে হবে সিরিজ।

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়েই মূলত হার দেখে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় দল ৫৩ রানে ৩ উইকেট হারায়। এরপর তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের ১০১ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরালেও শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় তারা।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,

“আমাদের সুযোগ ছিল। এখন উন্নতির জায়গা আছে। আগের ম্যাচ থেকে দ্রুত শিক্ষা নিতে হবে।”

আজকের ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। পেস আক্রমণে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ভালো করা তানজিম হাসান সাকিব থাকছেন তার সঙ্গী হিসেবে। তিন স্পিনারের কৌশল নিয়েও ভাবা হচ্ছে—তানভীর ইসলাম ও রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন মিরাজ নিজে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রমখেলোয়াড়ের নামভূমিকা
তানজিদ হাসান তামিম ওপেনার
সাইফ হাসান ওপেনার
নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটার
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) অলরাউন্ডার
তাওহিদ হৃদয় ব্যাটার
জাকের আলী অনিক ব্যাটার
নুরুল হাসান সোহান উইকেটকিপার ব্যাটার
তানজিম হাসান সাকিব পেসার
তানভীর ইসলাম স্পিনার
১০ রিশাদ হোসেন লেগ স্পিনার
১১ মুস্তাফিজুর রহমান পেসার

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ