ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

HSC রেজাল্ট ২০২৫: জেনেনিন ফলাফল প্রকাশের সময় ও ঘরে বসে কিভাবে দেখবেন রেজাল্ট

২০২৫ অক্টোবর ১০ ২০:২৫:৩৭

HSC রেজাল্ট ২০২৫: জেনেনিন ফলাফল প্রকাশের সময় ও ঘরে বসে কিভাবে দেখবেন রেজাল্ট

সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে শেষ হতে চলেছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভায় চূড়ান্ত করা হয়।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ১৬ অক্টোবর ফল প্রকাশ বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন। একজন বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, "শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দেশের সব শিক্ষা বোর্ডে ফলাফল ঘোষণা করা হবে।"

পরিসংখ্যানের এক নজরে:

মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১

ছেলে: ৬,১৮,০১৫

মেয়ে: ৬,৩৩,০৯৬

পরীক্ষা কেন্দ্রে: ২,৭৯৭

অনুপস্থিত: প্রায় ২৭,০০০ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে সোয়া ১২ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ খুলে যাবে।

ঘরে বসেই ফল জানার সহজ উপায়:

১. এসএমএসের মাধ্যমে:

ফরম্যাট: HSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <পাশের সাল>

উদাহরণ: HSC DHA 123456 2025

পাঠাতে হবে 16222 নম্বরে

কিছুক্ষণের মধ্যেই এসএমএসে ফলাফল পাওয়া যাবে (নির্দিষ্ট চার্জ প্রযোজ্য)

২. অনলাইন পদ্ধতি:

ওয়েবসাইট: educationboardresults.gov.bd

প্রয়োজনীয় তথ্য পূরণ: পরীক্ষার নাম, পাশের সাল, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর

“Submit” ক্লিক করলে বিস্তারিত ফলাফল দেখাবে। প্রয়োজনে প্রিন্টও নেওয়া যাবে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত