ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
আগামী ৫ দিনের আবহাওয়া: কোথায় বৃষ্টি, কোথায় শুষ্ক থাকবে
দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর কম সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সপ্তাহজুড়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষ দিকে কিছুটা বৃদ্ধি পেতে পারে।
৭ অক্টোবর, মঙ্গলবার: ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
৮ অক্টোবর, বুধবার: রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৯ অক্টোবর, বৃহস্পতিবার: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১০ অক্টোবর, শুক্রবার: ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
১১ অক্টোবর, শনিবার: ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)