ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিসিবির নির্বাচন বর্জন করলেন আরও এক প্রার্থী

২০২৫ অক্টোবর ০৬ ১৮:৫২:০০

বিসিবির নির্বাচন বর্জন করলেন আরও এক প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বিতর্ক যেন শেষ হচ্ছে না। সরকারি হস্তক্ষেপের অভিযোগে আগেই প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। এবার নির্বাচনে হেরে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন দেবব্রত পাল।

‘সি’ ক্যাটাগরি থেকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিপক্ষে লড়েছিলেন দেবব্রত। নির্বাচনে পাইলট পেয়েছেন ৩৫ ভোট, আর দেবব্রত পেয়েছেন মাত্র ৭ ভোট। ফল ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেবব্রত পাল বলেন,

“আমি সবসময় বলেছি, আমি শেষ পর্যন্ত থাকব। সব প্রতিবন্ধকতা জেনেও চেয়েছি মানুষ যেন বোর্ডের আসল চেহারা দেখতে পায়। আজ সারা জাতি দেখেছে ক্রিকেট বোর্ডে কী হয়েছে।”

তিনি আরও বলেন,

“ক্যাটাগরি ১ ও ২ নিয়েও আমি প্রতিবাদ জানিয়েছিলাম। ক্যাটাগরি–৩ থেকে একজন মাত্র পরিচালক নির্বাচিত হয়। যখন সবকিছু অন্যভাবে হয়, তখন সেটি বর্জনই করতে হয়।”

এদিকে তামিম ইকবালসহ ২১ প্রার্থীর সরে দাঁড়ানোয় এবারের বিসিবি নির্বাচন শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ