ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছে বাংলাদেশও
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত সিরিজ, যেখানে দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে।
বাংলাদেশের জন্য বাড়তি গর্বের বিষয় হলো—এই সিরিজের ম্যাচ অফিসিয়াল তালিকায় রয়েছেন দেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
টেস্ট ম্যাচের আম্পায়াররা
১২ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। অনফিল্ড দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আম্পায়ার রডনি টাকার এবং নিউজিল্যান্ডের ক্রিস্টোফার ব্রাউন। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। এ ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবেন বাংলাদেশের সৈকত, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের ফয়সাল খান আফ্রিদি।
২০ অক্টোবর রাওয়ালপিন্ডি টেস্টে অনফিল্ডে দায়িত্ব পালন করবেন ক্রিস্টোফার ব্রাউন ও সৈকত। রডনি টাকার থাকবেন তৃতীয় আম্পায়ার হিসেবে, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রশিদ রিয়াজ।
টি-টোয়েন্টি ম্যাচের আম্পায়াররা
২৮ ও ৩১ অক্টোবর প্রথম দুটি টি-টোয়েন্টিতে অনফিল্ডে থাকবেন মোহাম্মদ আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। ফয়সাল খান আফ্রিদি থাকবেন তৃতীয় আম্পায়ার হিসেবে, আর চতুর্থ আম্পায়ার তারিক রশিদ।১ নভেম্বর লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিতে দায়িত্বে থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল আফ্রিদি। আসিফ ইয়াকুব হবেন তৃতীয় আম্পায়ার এবং তারিক রশিদ চতুর্থ।
ওয়ানডে সিরিজের আম্পায়াররা
৪ নভেম্বর ফয়সালাবাদে প্রথম ওয়ানডেতে অনফিল্ডে দায়িত্বে থাকবেন সৈকত ও আসিফ ইয়াকুব। ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ হবেন তৃতীয় আম্পায়ার, আর রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।৬ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে একসঙ্গে অনফিল্ডে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ ও আহসান রাজা। সৈকত থাকবেন তৃতীয় আম্পায়ার এবং রশিদ রিয়াজ চতুর্থ।৮ নভেম্বর শেষ ওয়ানডেতে অনফিল্ড দায়িত্বে থাকবেন সৈকত ও ফয়সাল আফ্রিদি। অ্যালেক্স ওয়ার্ফ তৃতীয় আম্পায়ার, রশিদ রিয়াজ চতুর্থ আম্পায়ার।
পিসিবি জানিয়েছে, পুরো সিরিজ জুড়ে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। উল্লেখ্য, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের