ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
“ তামিম ভাইরা ফিক্সিংয়ের চেষ্টা করেছে , সফল হয়নি” উপদেষ্টা আসিফ
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকে। তাদের অভিযোগ, এই নির্বাচনে সরকার হস্তক্ষেপ করছে এবং ফিক্সিং চলছে।
তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“ফিক্সিংটা আসলে তামিম ভাইরাই করার চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি—এদেরকে কল দেওয়া হয়েছে, কাউন্সিলর দিতে চাপ দেওয়া হয়েছে, ডিসিদের ধমক দেওয়া হয়েছে। এসব প্রমাণ আমি খুলে বলতে চাই না।”
“কোহলির কাছে অভিযোগ লজ্জাজনক”
আসিফ আরও জানান, এই নির্বাচন ফিক্স করার চেষ্টা করেও তামিমরা সফল হননি। উল্টো তারা বিদেশি ক্রিকেটারদের কাছে গিয়ে অভিযোগ করছেন, যা দেশের জন্য অসম্মানজনক।তার ভাষায়,
“কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। কোহলি সেটা আবার গৌতম গম্ভীরসহ অন্যদের সাথে শেয়ার করেছে। দেশের ইস্যু বিদেশে নিয়ে যাওয়া লজ্জার বিষয়।”
পাপনের মতো আচরণের অভিযোগে জবাব
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন— এমন মন্তব্যের জবাবে আসিফ বলেন,
“আমরা ক্রীড়া সংগঠকদেরকেই সামনে আনছি। পাপন ভাইয়ের সময় কাউন্সিলর হতো আওয়ামী লীগের সভাপতি বা বড় নেতাদের আত্মীয়স্বজন, যাদের ক্রীড়া সংস্থার সাথে সম্পর্কই ছিল না। এখন সে ধারা নেই।”
রাজ্জাক রাজ প্রসঙ্গেও আসিফ জানান, তার সাথে শেষবার এক বছর আগে বোর্ডে কাজের সময় দেখা হয়েছিল, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?