ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশও
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ১৮তম আসরের এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ আগেই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে ফাইনালে থাকছে লাল-সবুজের উপস্থিতি। কারণ ঐতিহাসিক এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।
মুকুল থাকবেন ফিল্ড আম্পায়ার হিসেবে, আর গাজী সোহেল থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। ফাইনালে আরও ফিল্ড আম্পায়ার থাকবেন আফগানিস্তানের আহমদ শাহ পাকতিন।
গ্রুপ পর্ব ও সুপার ফোর ম্যাচে দক্ষতা দেখানোর কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশি এই দুই আম্পায়ারকে ফাইনালে দায়িত্ব দিয়েছে।
এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। তারা এর আগে মোট ৮ বার (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে) শিরোপা জিতেছে। এবারের আসরেও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত, যারা গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে সবগুলো ম্যাচ জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?