ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরাসরি জয় নাকি রান রেট,ফাইনালে যেতে বাংলাদেশের সামনে তিন সমীকরণ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৩৩:১৭

সরাসরি জয় নাকি রান রেট,ফাইনালে যেতে বাংলাদেশের সামনে তিন সমীকরণ

এশিয়া কাপের সুপার ফোর পর্ব এখন টানটান উত্তেজনায় জমে উঠেছে। তিন ম্যাচ শেষে এখনও টিকে আছে বাংলাদেশের ফাইনাল খেলার আশা। তবে সেই টিকিট পেতে টাইগারদের সামনে রয়েছে তিনটি সমীকরণ।

প্রথমত, সবচেয়ে সহজ সমীকরণ হলো পাকিস্তানকে হারানো। এ ম্যাচে জয় পেলেই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।

দ্বিতীয়ত, জয়-পরাজয়ের সমীকরণও আছে। যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে এবং ভারত শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

তৃতীয়ত, রান রেটের হিসাব। বাংলাদেশ যদি ভারতকে হারায় এবং ভারত আবার শ্রীলঙ্কাকে হারায়, তাহলে সমান পয়েন্ট থাকবে একাধিক দলের। সে ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও রান রেটে এগিয়ে থাকলে ফাইনালের টিকিট পাবে টাইগাররা।

সব মিলিয়ে এখনো উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে। তবে এর জন্য মাঠে নামতে হবে সর্বোচ্চ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে। শেষ মুহূর্তের এই সমীকরণ মিলাতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত ফাইনাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ