ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে ম্যাচ জিতেয়ে বিশাল অংকের অর্থ পুরস্কার পেলেন হৃদয় ও সাইফ
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপ সুপার ফোরে শুভ সূচনা করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৩তম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ১ বল বাকি থাকতে। এই জয়ের ফলে সুপার ফোরে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাবেক অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস ৩৪ এবং পাথুম নিশাঙ্কা ২২ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি এবং মেহেদি হাসান ২টি উইকেট লাভ করেন। তাসকিন আহমেদ ও শানাকা ১টি করে উইকেট নেন।
জবাবে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনার তানজিদ হাসান ০ রানেই ফিরে যান। তবে এরপর ওপেনার সাইফ হাসান ও লিটন দাসের ৬০ রানের জুটি দলকে প্রাথমিক চাপ থেকে মুক্তি দেয়। সাইফ হাসান তার ৪২ বলে ৬১ রানের অসাধারণ ইনিংসে ৪টি ছক্কা ও ২টি চার মারেন। লিটন দাস ১৬ বলে ২৩ রান করে আউট হন।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয়। তিনি ৩৭ বলে ৫৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে তোলেন। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। শেষদিকে শামিম হোসেনের ১২ বলে ১৪ রান এবং জাকের আলীর ৪ বলে ৯ রানের ইনিংসে বাংলাদেশ রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা ২টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের সাইফ হাসান, তার ৬১ রান এবং দুটি ক্যাচের জন্য। এছাড়াও, তাওহীদ হৃদয় তার ম্যাচ জেতানো ইনিংসের জন্য "গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ" পুরস্কার পান। দীর্ঘ সময় পর পুরস্কার হাতে নিয়ে হৃদয়কে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। সাইফ হাসান পেয়েছেন ৫০০০ ইউস ডলার ও তাওহীদ হৃদয় পেয়েছেন ৩৫০০ ইউস ডলার।
আল-মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?