ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ছক্কার ঝড় তুলে রেকর্ডবুক কাঁপালেন তানজিদ হাসান তামিম
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সাইফ হাসান ওপেনিংয়ে খুব বেশি অবদান রাখতে না পারলেও অপর প্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। তার ঝড়ো ব্যাটিংয়ে শুধু দলই নয়, ভাঙা-গড়ার রেকর্ডেরও সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।
আজকের ম্যাচে (মঙ্গলবার) ফিফটির পথে তিনটি ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তানজিদ। এর আগে রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের দখলে (২৩ ছক্কা)। আফগানিস্তানের বিপক্ষে ৩১ বলে ৫২ রানের ইনিংসে ৪ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে তামিম এখন দাঁড়িয়ে গেলেন ২৬ ছক্কায়। ফলে এক বছরে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়লেন তিনি।
শুধু তাই নয়, আবুধাবির মাটিতে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও স্পর্শ করেছেন তানজিদ। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করে নাম তুলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শের পাশে। তার চেয়ে দ্রুত ফিফটির কীর্তি আছে কেবল আফগান ওপেনার মোহাম্মদ ওয়াসিম (২১ বলে, ২০২৩) এবং রহমানউল্লাহ গুরবাজের (২৬ বলে, ২০২১)।
তানজিদের দ্বিতীয় ছক্কাতেই দলীয় রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ। গত বছর টাইগাররা ১২২ ছক্কা হাঁকিয়েছিল। এবার মাত্র ৬ ম্যাচ কম খেলেই তা ছাড়িয়ে গেছে তারা। এখন পর্যন্ত ২০২৫ সালে বাংলাদেশের ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬, যা নতুন মাইলফলক।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল