ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ: ‘ডু অর ডাই’ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৯:২৮:১৩

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ: ‘ডু অর ডাই’ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে

এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ দলের ভাগ্য এখন এক কঠিন সমীকরণের ওপর। এক জয় ও এক হারের পর লিটন দাসের নেতৃত্বাধীন দল আজ আফগানিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলবে। আফগানিস্তানও সুপার ফোরের স্বপ্ন পূরণের জন্য মরিয়া।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ২, আফগানিস্তানেরও পয়েন্ট ২। তাই জয়ী দল সরাসরি সুপার ফোরে পৌঁছাবে, আর হেরে যাওয়া দল বিদায় নিশ্চিত। এ কারণে ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ।

ম্যাচের সময় ও ভেন্যু:

তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫

সময়: রাত ৮:৩০

ভেন্যু: জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

মধ্যপ্রাচ্যে দুটি দেশের বিপুল সংখ্যক প্রবাসী থাকার কারণে গ্যালারি পূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে।

লাইভ সম্প্রচার:

টেলিভিশন: টি স্পোর্টস, নাগরিক টিভি

অনলাইন: টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম

স্মার্ট টিভি: অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস

দর্শকরা সহজেই মোবাইলে, ল্যাপটপে বা স্মার্ট টিভিতে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ