ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রাজা হয়ে ফিরতে চান লিটন কুমার দাস
নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন ফাইনাল খেলা। তিনবার ফাইনালে উঠেও এখনো অধরা রয়ে গেছে কাঙ্ক্ষিত শিরোপা। তবে এবার সেই ইতিহাস পাল্টানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে সমর্থকদের সামনে জানালেন তার জয়ের অঙ্গীকার।
শনিবার সকালে প্রথম বহরে দেশ ছাড়ে বাংলাদেশ দল। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেন লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় বহর যাবে দুবাইয়ে।
দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন লিটন। তিনি বলেন, “আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা সর্বোচ্চটা উজাড় করে দেব। ম্যাচ ধরে ধরে এগোবো, আর চূড়ান্ত লক্ষ্য শিরোপা জেতা।”
তবে পথটা একেবারেই সহজ নয়। এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। কঠিন এই লড়াইয়ে গ্রুপ পর্ব পেরোনোই বড় চ্যালেঞ্জ। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটনদের আসর।
বাংলাদেশ এবার টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দ নিয়ে নামছে এশিয়া কাপে। সম্প্রতি শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানোর পর পাকিস্তান ও নেদারল্যান্ডসকে সিরিজে হারিয়েছে লাল-সবুজ। সেই জয়ধারা এশিয়া কাপেও ধরে রাখতে পারলেই প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল