ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’—কার উদ্দেশ্যে পরী মণির খোঁচা
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি আবারো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস ঘিরে অন্তর্জালে তৈরি হয়েছে তুমুল সমালোচনা ও আলোচনা।
ঘটনার সূত্রপাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে। একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিতেন তিনি। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন এই নায়িকা।
দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়ায় রাজনৈতিক মহল ও বিনোদন জগতে চলছে জোর আলোচনা। অন্তর্জালে নেটিজেনরাও এ নিয়ে মেতে উঠেছেন নানা মন্তব্যে।
এরই মধ্যে সেই বিতর্কে পরী মণি যোগ করে দিয়েছেন আরও রসদ। নিজের ফেসবুকে তিনি লিখেছেন—“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।”
যদিও পরী মণি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বিশাল অংশ এই স্ট্যাটাসকে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা বলে দাবি করছেন।
এদিকে বিষয়টি ঘিরে নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। কেউ পরীর সমর্থনে কথা বলছেন, আবার কেউ বিষয়টিকে তার ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল