ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এসএ২০ নিলামে সাকিব-মোস্তাফিজসহ ১৪ বাংলাদেশি, উত্তেজনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ক্রিকেটে এখন অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ। এর ২০২৬ মৌসুমের নিলাম ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এই আলোচিত নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশি ১৪ জন ক্রিকেটার। শীর্ষ তালিকায় রয়েছেন দেশের দুই তারকা—অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।
মোট ৫৪১ ক্রিকেটার নিলামে থাকলেও বিদেশিদের জন্য জায়গা মাত্র ২৫ জনের। ফলে প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি। তবে বাংলাদেশের ক্রিকেটাররা সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন।
নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা:
সাকিব আল হাসান
মোস্তাফিজুর রহমান
মেহেদী হাসান মিরাজ
লিটন দাস
তাওহীদ হৃদয়
শরীফুল ইসলাম
হাসান মাহমুদ
তানজিদ হাসান তামিম
জাকের আলী আনিক
শেখ মেহেদী হাসান
তানজিম হাসান সাকিব
শামীম হোসেন
তাইজুল ইসলাম
নাহিদ রানা
দক্ষিণ আফ্রিকা থেকে সর্বাধিক ৩০০ ক্রিকেটার নাম লিখিয়েছেন। এছাড়া ইংল্যান্ডের ৯৭ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলঙ্কার ২৪ জনসহ অস্ট্রেলিয়া ও নেপালের খেলোয়াড়ও রয়েছেন তালিকায়। বিশ্বকাপ তারকা এডেন মার্করাম, কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া ও জেরাল্ড কোটজি ইতোমধ্যেই নিলামের আলোচনায়।
বাংলাদেশি খেলোয়াড়দের জন্য এই নিলাম শুধু আর্থিক সমৃদ্ধি নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের বড় সুযোগ। তবে কে কোন দলে সুযোগ পাবেন, তা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা, কৌশল ও বাজেটের ওপর।
শামিম /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?