ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য কাণ্ড! এক ওভারে ৪৩ রান দিলেন পেস বোলার
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে এক ওভারে ৩৬ রান দেখেছি অনেকবারই। কিন্তু এবার সেটি ছাড়িয়ে গেছে আরও ভয়ঙ্কর এক পরিসংখ্যান। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে হজম করেছেন রীতিমতো ৪৩ রান! এই বিব্রতকর রেকর্ড গড়েছেন অরল্যান্ডো গ্যালাক্সির পেসার ঋষি ভারমান্নি।
ঘটনাটি ঘটে গত শনিবার আটলান্টা ফায়ারের বিপক্ষে ম্যাচে। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন ভারমান্নি। তার আগের চার ওভারে আটলান্টা তুলেছিল মাত্র ৩০ রান। কিন্তু সেই ওভারেই খেলা ঘুরে যায়। অবিশ্বাস্যভাবে ১৩টি ডেলিভারি করতে হয় তাকে। ৫টি নো বল, ২টি ওয়াইড, সঙ্গে ৪টি ছক্কা ও ২টি চার মিলে ওভারটি শেষ হয় ৪৩ রানে!
ওভারের পর তার হাতে আর বল দেননি অধিনায়ক। ম্যাচে আটলান্টা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২১৭ রান। জবাবে অরল্যান্ডো গ্যালাক্সি গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও একই কাণ্ড ঘটেছিল। সাসেক্সের হয়ে খেলতে নেমে এক ওভারে ৪৩ রান দিয়েছিলেন পেসার অলি রবিনসন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারমান্নিকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন ‘অবিশ্বাস্য’, কেউ আবার ঠাট্টা করে লিখছেন, ‘এক ওভারে তিন ম্যাচের রান দিয়ে দিলেন!’
ডালিম /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল