ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : আবারও ফিক্সিং ইস্যুতে অস্থির দেশের ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ—সতীর্থ তরুণ ক্রিকেটারদের জুয়ায় প্ররোচনা দেওয়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন সন্দেহজনক আচরণের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী, এই ক্রিকেটারের প্ররোচনায় কয়েকটি ম্যাচে অস্বাভাবিক পারফরম্যান্স দেখা গেছে, যা ফিক্সিংয়ের ইঙ্গিত বহন করছে।
টুর্নামেন্টের শুরুতেই দলীয় দুই তরুণ খেলোয়াড় অভিযোগ জানান বিসিবির দুর্নীতিবিরোধী শাখায়। পরে স্বাধীন তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে। বিশেষ করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক ম্যাচে মাত্র দুটি ওভার থেকে ৩৯ রান ওঠা নিয়ে তৈরি হয় তীব্র সন্দেহ। তদন্তে উঠে আসে, নির্দিষ্ট একটি বেটিং ওয়েবসাইটে ওই ওভারগুলিতে "অনেক রান উঠবে" বলে আগে থেকেই ধারণা ছড়ানো হয়েছিল। আশ্চর্যজনকভাবে বাস্তব চিত্রও তার সঙ্গে মিলে যায়।
পরবর্তীতে সিলেট পর্বে গিয়ে একই দলের দুই বোলার বিষয়টি স্পষ্টভাবে তদন্তকারীদের জানান। একজন স্পিনার দাবি করেছেন, ‘জ্যেষ্ঠ ক্রিকেটার আমাকে বলেছিলেন পরপর তিন বল একই জায়গায় করতে, যেন ব্যাটাররা সহজেই মারতে পারে।’ অপর এক পেসারও একই ধরনের চাপের কথা জানান। অভিযোগ রয়েছে, তিনি ফিল্ডিং সেটআপে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করে বোলারদের পরিকল্পনা নষ্ট করতেন।
শুধু সতীর্থরাই নয়, পাকিস্তানি দুই কোচও ওই ক্রিকেটারের বিরুদ্ধে জোরালো অভিযোগ এনেছেন। তদন্তে উঠে এসেছে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান সংগ্রহ করা এই সিনিয়র খেলোয়াড়কে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রতিবেদনে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, তিনি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।
অভিযোগের পাহাড় নিয়েও এই ক্রিকেটারকে সম্প্রতি জাতীয় দলে দেখা গেছে। এমনকি শ্রীলঙ্কা সফরে তিনি দলের অংশ ছিলেন। যদিও তাঁর অন্তর্ভুক্তির আগে নির্বাচক কমিটি নাকি বিসিবির তৎকালীন সভাপতির কাছ থেকে "অনাপত্তি" নিয়েছিল।
ফলে আবারও বড় প্রশ্নের মুখে দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ ধ্বংসের পথে ঠেলে দিয়ে ব্যক্তিগত স্বার্থে খেলাটির ভাবমূর্তি কলঙ্কিত করার দায় এড়ানো যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল