ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির দারুন সুখবর
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে আগামী সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত করার পরিকল্পনা চলছে। বিশেষভাবে সেই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, যেগুলো ২০০৬ সালের আগে স্বীকৃতি পেয়েছে, কিন্তু পূর্ববর্তী সরকার বৈষম্যমূলকভাবে এমপিও দেয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
বুধবার সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সচিব জানান, বেসরকারি মাদরাসার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে নতুনভাবে এমপিওভুক্তি কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, ২০২২ সালের পর থেকে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।
সচিব বলেন, “আমি দায়িত্বগ্রহণের পর থেকেই এমপিওভুক্তির উদ্যোগ নিয়েছি। প্রধান উপদেষ্টা প্রক্রিয়াটি হাতে রেখেছেন। যদি সময়ানুকূলে ব্যবস্থা হয়, আগামী সপ্তাহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলো এমপিওভুক্ত হবে।”
এছাড়া তিনি জানালেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার ভবনের জন্য একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে, এবং পরিকল্পনা কমিশন এতে সম্মতি দিয়েছে। আগামীতে দুই হাজার মাদরাসায় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০০৬ সালের পর বা বর্তমানে যেসব মাদরাসা ভবন পায়নি, তাদের সংখ্যা ৬ হাজার ৩৮৯টি, যার মধ্যে একেবারেই ভবন পায়নি ৩ হাজার ২২টি এবং ২০০৬ সালের আগে ভবন পেয়েও গত সরকারের আমলে কিছু সুবিধা পায়নি ৩ হাজার ৩৫৯টি মাদরাসা।
মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল