ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিদ্যুৎ বিল বেশি আসছে কি না, নিজেই যাচাই করুন মাত্র ১ মিনিটে
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে অনেক গ্রাহক অভিযোগ করছেন, বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিক থাকার পরও মাস শেষে বিল আসছে অস্বাভাবিক বেশি। অথচ অনেকেই জানেন না, খুব সহজ একটি পদ্ধতিতে মাত্র ১ মিনিটেই যাচাই করে নেওয়া যায় মিটারে কোনও সমস্যা আছে কি না।
প্রথমেই নজর দিন আপনার বিদ্যুৎ মিটারের ছোট একটি লাল বা সবুজ বাতিতে, যেটিকে বলা হয় "পালস বাতি"। এই বাতিটি তখনই জ্বলে-নিভে, যখন ঘরে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি আপনার ঘরে সব লোড বন্ধ থাকে, অর্থাৎ মূল মেইন সুইচ (MCB) বন্ধ থাকে, তখন এই পালস বাতি একদমই জ্বলার কথা না।
তাই, যাচাই করার জন্য প্রথমে আপনার বাসার মূল মেইন সুইচ বন্ধ করুন। এরপর মিটারের সামনে গিয়ে লক্ষ্য করুন, পালস বাতিটি জ্বলে-নিভে কিনা। যদি মেইন সুইচ বন্ধ থাকার পরও পালস বাতি জ্বলতে থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার মিটার নষ্ট হয়ে গেছে এবং অটো পালস দিয়ে বেশি ইউনিট দেখাচ্ছে।
এ অবস্থায় করণীয় হচ্ছে, আপনি ১ মিনিটের একটি ভিডিও করে রাখুন, যেখানে দেখা যাচ্ছে আপনার মিটার চলছে অথচ ঘরে কারেন্ট নেই। এরপর সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি সংগ্রহ করে নিকটস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে মিটার পরিবর্তনের আবেদন করুন।
তবে যদি আপনি দেখতে পান কারেন্ট বন্ধ করার পর পালস বাতি নিভে গেছে, তাহলে বুঝতে হবে মিটার ঠিক আছে, অন্য কোথাও সমস্যা হচ্ছে। এমন ক্ষেত্রে বেশি বিল আসার কারণ হতে পারে ঘরের পুরোনো ওয়্যারিং-এ লিকেজ, অথবা কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতির অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার। এ পরিস্থিতিতে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পুরো ঘরের লাইন চেক করিয়ে নেওয়া উচিত। ভুল জায়গায় লোড পড়লে সেটিও অজান্তে বেশি বিলের কারণ হতে পারে।
সুতরাং, অফিসে না গিয়েই এখন আপনি নিজেই বুঝে নিতে পারেন আপনার বিদ্যুৎ বিল বেশি আসার আসল কারণ। সচেতন হলেই সমস্যা ধরা যাবে, আর সমাধানও মিলবে সহজেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?