ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কেবিনে একা পেয়ে অভিনেত্রীর সঙ্গে যা করেন পরিচালক, মুহুর্তেই ভাইরাল
ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী সুরভিন চাওলা অভিনীত কোর্টরুম ড্রামা ‘ক্রিমিনাল জাস্টিস ফোর’। ওয়েব সিরিজের প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার শৈশবের শ্লীলতাহানির ঘটনা ও বলিউডে এসে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।
এক সাক্ষাৎকারে সুরভিন জানান, নবম শ্রেণিতে পড়াকালীন সময়েই তিনি যৌন হেনস্তার শিকার হন। জানান,‘আমি বাড়ির বাইরে খেলছিলাম, তখন এক ব্যক্তি সাইকেলে করে এসে আমাকে ডাকেন। আমি এগিয়ে যেতেই দেখি, তিনি তার প্যান্ট থেকে কিছু একটা বের করে সাইকেলে বসেই হ*স্ত**** করতে থাকেন। আমি ভয় পেয়ে সোজা দৌড়ে বাড়ি ফিরে আসি।’
সুরভিন এও জানান, সে সময় তিনি ঠিক বুঝতে না পারলেও এ ধরনের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়।
শুধু শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতাই নয়, বলিউডে পা রাখার পর কাস্টিং কাউচের শিকার হওয়ার কথাও জানিয়েছেন সুরভিন। জানান, মুম্বাইয়ে এক পরিচালকের সঙ্গে বৈঠকে গিয়ে যৌন হেনস্তার মুখে পড়েন। অভিনেত্রীর কথায়, ‘সেই পরিচালক আমার সঙ্গে অপেশাদারভাবে কথা বলছিলেন। এমনকি আমি বিবাহিত বলেও জানাই। মিটিং শেষ হওয়ার পর কেবিনের গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় আমাকে একা পাওয়ার সুযোগে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসি।’
এই অভিজ্ঞতার প্রসঙ্গে সুরভিন বলেন, ‘অনেকে ভাবে কাজ পাওয়ার জন্য মেয়েরা সব কিছু মেনে নেয়। এটা পুরোপুরি ভুল ধারণা। এখন সময় এসেছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খোলার।’
অভিনেত্রী আরও বলেন, ‘মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে, এবং অপরাধী যত বড়ই নামধারী হোক না কেন, তার মুখোশ খুলে দেওয়া।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?