ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে ১,৩৬৪ টাকা
নিজস্ব প্রতিবেদক: এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম। শনিবার (১৭ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সোনার মূল্য ঘোষণা করেছে। এতে দেখা গেছে, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১,৩৬৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম রবিবার (১৮ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ভরিতে ১,৬৭,০৯৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৯,৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১,৩৬,৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,১২,৯৭৮ টাকা।
দামের এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে এবং তেজাবি সোনার দামে সামান্য পরিবর্তন হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৫ মে সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৩,৪৫২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১,৬৫,৭৩৪ টাকা। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে স্বর্ণের অস্থিরতা এবং মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড