ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বড় সুখবর! হঠাৎ কমে গেল পেঁয়াজ-আলুর দাম, বাজারে ফিরছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: বাজারে আবারও ফিরেছে স্বস্তির হাওয়া! কিছুদিন আগেই হঠাৎ করে বাড়তি দাম যন্ত্রণায় ভোক্তারা যখন দিশেহারা, ঠিক তখনই বড় সুখবর নিয়ে এসেছে পেঁয়াজ-আলু। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। এখন বাজারে এটি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
আরো আশার কথা হলো, রেকর্ড পরিমাণে কমেছে আলুর দাম। বর্তমানে প্রতি কেজি আলু মিলছে মাত্র ১৬ থেকে ২০ টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন দাম শেষ কবে দেখা গেছে, তা অনেকেই মনে করতে পারছেন না!
চাল যখন অগ্নিমূল্যে, তখন আবারও ফিরে এসেছে পুরনো সেই কথা—"ভাত কম খেয়ে বেশি করে আলু খান"। কারণ এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এত কম দামে আলু বিক্রি হয়নি।
তুলনামূলকভাবে গত বছর এ সময় আলুর দাম ছিল ৪০ টাকারও বেশি, আর এখন সেটা নেমে এসেছে একেবারে অর্ধেকে।
পেঁয়াজের ক্ষেত্রেও চিত্রটা একই। সরবরাহ কম থাকার অজুহাতে দাম বাড়লেও এখন প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে এসেছে। গত বছরের তুলনায় এটি এখন প্রায় অর্ধেক দামে মিলছে।
শুধু পেঁয়াজ-আলুই নয়, কমতির দিকে আদা ও রসুনের দামও। সব মিলিয়ে ভোক্তাদের মুখে হাসি ফোটাচ্ছে বাজারের এই স্বস্তিদায়ক পরিবর্তন।
এদিকে, ভোক্তারা আশা করছেন—পেঁয়াজ-আলুর মতো মাছ-মাংসের দামও যেন নিয়ন্ত্রণে আসে। সাধারণ মানুষের জীবনে প্রকৃত স্বস্তি ফেরাতে বাজার ব্যবস্থাপনায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড