ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টাকা ছাপিয়ে বাজেট নয়! চমকে দেওয়া ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাজেট নিয়ে আশঙ্কা ছিল—সরকার হয়তো আবারও ব্যাংক থেকে বড় অঙ্কে ঋণ নেবে কিংবা টাকা ছাপিয়ে ব্যয় মেটাবে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিলেন—ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে বাজেট নয়।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন,
“আমরা এমন কোনো বাজেট করতে চাই না যাতে বিশাল ঘাটতি থাকে। মেগা প্রজেক্টের নামে অতিরিক্ত ঋণ বা ডেফিসিট নিয়ে বাজেট হবে না। ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণও নেওয়া হবে না, আর টাকা ছাপানো তো একেবারেই নয়।”
তিনি আরও জানান, ঘাটতি যে একেবারেই থাকবে না তা নয়, তবে তা সীমিত পরিসরে রাখা হবে। সেই ঘাটতি পূরণের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাজেট ছোট হবে?এবারের বাজেট কি আগের তুলনায় ছোট হবে? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন,
“এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সময় হলেই সব জানিয়ে দেওয়া হবে।”
তেল, এলএনজি ও পানিসম্পদক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,
“আমাদের ভোজ্যতেলের কিছু ঘাটতি আছে। রাইস ব্রান অয়েল আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প এবং খাদ্য গুদাম সংক্রান্ত কিছু প্রস্তাব ছিল। এলএনজি আমদানির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।”
বিশ্লেষকদের দৃষ্টি এখন বাজেট ঘোষণার দিকেঅর্থ উপদেষ্টার বক্তব্যে কিছুটা স্বস্তি পেলেও বিশ্লেষকদের মতে, বাজেট বাস্তবায়নে কঠোর আর্থিক নিয়ন্ত্রণ এবং প্রণোদনার দিকটিও নজরে রাখা জরুরি। বাস্তবসম্মত ও ঘাটতিমুক্ত বাজেট দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে—তবে তার প্রমাণ মিলবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার দিনেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড