ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিকভাবে ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলার’ অভিযোগ তুললেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, “জামায়াতের ব্যবহার শেষ। এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়া হচ্ছে।”
সোমবার (১২ মে) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে নতুন করে সরব হয়েছে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্ক, রাজনৈতিক জোট এবং ব্যবহারের রাজনীতি।
জামায়াত ছাড়া আন্দোলন সম্ভব ছিল না?রাশেদ খান লিখেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যখন কর্মসূচি চলছিল, তখন জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা একসঙ্গে শাহবাগ ও যমুনার আশেপাশে উপস্থিত ছিল। তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনের গতি হত না। প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী ছিল ইসলামি দল ও মাদরাসার ছাত্র।”
তিনি অভিযোগ করেন, “আন্দোলনে শক্ত অবস্থান নেওয়ার পর অনেক এনসিপি নেতা এখন জামায়াতকে অস্বীকার করার চেষ্টা করছেন। অথচ তাদেরই কয়েকজন বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আছেন।”
“যারা জামায়াতকে পাকিস্তানপন্থী বলছে, তারাই একসময় শিবির করত”রাশেদ খান আরও বলেন, “যারা আজ জামায়াতকে পাকিস্তানপন্থী বলছে, তাদের অনেকেই একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন।” তিনি বলেন, “জামায়াত শিবিরের লোকজন এই আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখলেও, আন্দোলন সফল হওয়ার পর তাদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে।”
ভবিষ্যতের জন্য হুঁশিয়ারিতিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জামায়াত বারবার ব্যবহার হয়ে ধোঁকা খায়, তাহলে তারা আর ভবিষ্যতে কারো ডাকে সাড়া দেবে না। তবে যদি তারা মনে করে, 'একটু ধাক্কা দিলেও পরে ক্ষমা চাইলে চলবে', তাহলে আবার manpower নিয়ে ফিরে আসবে।”
রাজনৈতিক বিশ্লেষণবিশ্লেষকদের মতে, এই মন্তব্য নতুন করে বিরোধী শিবিরে দ্বন্দ্ব ও অবিশ্বাসের ইঙ্গিত দেয়। জামায়াতের রাজনীতি এবং বিরোধীদলগুলোর সুবিধাবাদী ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। এবার গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ এক নেতার মুখেই তার প্রকাশ ঘটল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড