ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এক ঝড়েই মৃত্যুপুরীতে পরিণত ৬ জেলা, বজ্রাঘাতে শিশু-কৃষক কেউই রেহাই পেল না
দেশজুড়ে চলমান তীব্র গরমের পর হঠাৎ করে শুরু হওয়া বজ্রসহ ঝড়ো বৃষ্টিতে রীতিমতো তাণ্ডব নেমে আসে। গতকাল রোববার বিকেলে দেশের ছয়টি জেলায় বজ্রাঘাত ও কালবৈশাখী ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে শিশু, কৃষক, পথচারী এমনকি কলেজ শিক্ষার্থীও রয়েছেন।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, যেখানে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু জাকিয়াসহ কয়েকজন নিহত হন নিজেদের বাড়ির আঙিনায়। নাসিরনগরের গোকার্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মারা যান কৃষক শামসুল হুদা। টেকানগর ও আখাউড়া উপজেলাতেও প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন।
কিশোরগঞ্জ জেলায় বজ্রাঘাতে নিহত হন তিনজন, যাদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী। ভৈরব মাঠ থেকে ধান শুকাতে আনার সময় মারা যান ফয়সাল ও ফারুক মিয়া। হোসেনপুর উপজেলার কুড়িঘাট গ্রামে প্রাণ হারান আবু বকর।
এছাড়াও হবিগঞ্জ, শেরপুর ও নওগাঁতে একজন করে এবং ময়মনসিংহ সদরের মারকুরি গ্রামে ঝড়ে গাছ পড়ে দুই পথচারী নিহত হন।এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত ও ঝড়ের সময় সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। আশ্রয়হীন অবস্থায় থাকলে নিকটস্থ ভবন, মসজিদ বা নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড