ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ হওয়াকে "ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিজয়" হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১০ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাত্ম।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে এবং কোনো কূটকৌশলেই জনগণকে দাবির পথ থেকে ফেরানো যাবে না।
জামায়াত আমির আরও বলেন, এই আন্দোলনকামী জনতার ইস্পাতকঠিন ঐক্য শুধু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চিত করার জন্য নয়, বরং এটি আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনের এক মাইলফলক হয়ে থাকবে। তাঁর ভাষায়, যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে ঐক্যের এই বন্ধনে সম্পৃক্ত হয়েছেন, তাদের তিনি বিপ্লবী জনতা হিসেবে অভিহিত করে আন্তরিক অভিনন্দন জানান।
এই প্রতিক্রিয়াটি এমন সময় এলো, যখন অন্তর্বর্তী সরকার সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এই নিষেধাজ্ঞাকে তাদের রাজনৈতিক জয় হিসেবে তুলে ধরছে। জামায়াতও এ সুযোগে নিজেকে নতুন ফ্যাসিবাদবিরোধী জোটের অংশ হিসেবে তুলে ধরতে চাইছে। অতীতে নিষিদ্ধ ঘোষণার মুখে পড়া জামায়াত এখন নিজেকে "বিপ্লবী জনতার পাশে" থাকা শক্তি হিসেবে উপস্থাপন করে মূলধারায় ফেরার বার্তা দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড