ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
২০১৩ সালের ২৪ এপ্রিল, ঢাকার সাভারে ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা—রানা প্লাজা ধস। মুহূর্তেই ধসে পড়ে বহু তলা ভবনটি, প্রাণ হারান ১,১৭৫ জন গার্মেন্টস শ্রমিক। এই হৃদয়বিদারক ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘অলৌকিক’ভাবে ১৭ দিন পর রেশমা নামের এক নারী শ্রমিকের জীবিত উদ্ধার। যদিও সেই সময়েই অনেকেই এটিকে নাটক বলে সন্দেহ করেছিলেন।
পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে যুক্তরাজ্যের দ্য মিরর, বিষয়টি নিয়ে অনুসন্ধান করে রিপোর্ট প্রকাশ করে। অভিযোগ ওঠে, রেশমাকে আসলে ভবন ধসের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় এবং কয়েকদিন সাভারের এনাম মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। আর ১৭ দিন পর তাকে নতুন পোশাকে, সুস্থ-সবল অবস্থায় সংবাদমাধ্যমের সামনে আনা হয়। তাকে দেওয়া হয় একটি পাঁচতারকা হোটেলের চাকরি এবং প্রবাসী জীবনের স্বপ্ন দেখানো হয়।
বিশ্লেষকরা বলছেন, সেই সময় সরকার হেফাজতের শাপলা চত্বরে অভিযানের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে ছিল। সেই চাপ প্রশমনে জনগণের আবেগকে পুঁজি করে এই ‘রেশমা নাটক’ সাজানো হয়। এমনকি ঘটনাটিকে সামনে রেখে রানা প্লাজার আশপাশের বাসিন্দাদের সরিয়ে দিয়ে গণমাধ্যমকে এলাকাছাড়া করা হয়, যাতে নাটকের প্রস্তুতি নেওয়া যায়। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. শাহখাওয়াত হোসেন একে “গভীর কৌশলী প্রচারণা” বলে উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণের কান্না ও কষ্টকে যদি কেউ ক্ষমতা টিকিয়ে রাখার উপায় হিসেবে ব্যবহার করে, তবে সেটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকে। রানা প্লাজা এবং ‘রেশমা নাটক’ সেই নির্মম সত্যকেই সামনে নিয়ে আসে—যেখানে মানবিক বিপর্যয়ও রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড