ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ধস: মাত্র এক সপ্তাহে উড়ে গেল ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা। শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৬৩ শতাংশ বা ৪ হাজার ১২৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা।
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫.৬৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২.৪৩ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসইএস সূচক কমেছে ১৯.৯১ পয়েন্ট বা ১.৮২ শতাংশ।
সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩৭.০৪ শতাংশ। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ১২ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৭৩ শতাংশ হারে কমে দাঁড়িয়েছে ১৩,৭০৩.৮৭ ও ৮,৩৬৬.৬৬ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ০.২৫ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৩.১৯ ও ১১৬৭২.৭৩ পয়েন্টে। সিএসআই সূচক কমেছে ১.৬০ শতাংশ, যার বর্তমান অবস্থান ৮৮৩.৬২ পয়েন্ট।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৮ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৬ কোটি ২২ লাখ টাকা।
সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড