ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শতাধিক নেতাকর্মীসহ অন্য দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বড় চমক হয়ে এসেছে বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের দলবদলের খবর। মঙ্গলবার (৬ মে) তিনি শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।
দুপুরে বরিশালের চরমোনাই ইউনিয়নে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নিজ বাসভবন আল কারীম জামে মসজিদে জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এসময় তিনি আমীরের হাতে হাত রেখে দলে অন্তর্ভুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার।
এই দলবদলকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত বলে প্রশংসা করছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে। স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ সাল পর্যন্ত উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির দুই নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যোগদানের বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক পথে চলছে। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, দল চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হতে আগ্রহী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন এবং ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ ফজলুল করিমের হাত ধরে তিনি শপথ গ্রহণ করেন।
এই যোগদানের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলেই বিশ্লেষকদের ধারণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড