ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য খুলছে স্বপ্নের দরজা
ইউরোপে বৈধ অভিবাসনের নতুন দুয়ার খুলে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ইতালির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালিতে ৩০ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। উপস্থিত ছিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
চুক্তির মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসন প্রতিরোধ করে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো। এই সমঝোতার আওতায় ইতালিতে কর্মসংস্থানের প্রক্রিয়া সহজ করা হবে, চাকরির সুযোগ বাড়বে, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা আরও বিস্তৃত হবে।
ড. আসিফ নজরুল বলেন,
“আমাদের লক্ষ্য—যারা ইতালিতে যেতে চান, তারা যেন নিরাপদে এবং সম্মানজনকভাবে যেতে পারেন, ভালো বেতন পান। আমরা চাই বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি পাবে, অবৈধ পথ বন্ধ হবে।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন পর্যন্ত ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার প্রত্যেকটির লক্ষ্য ইউরোপসহ অন্যান্য উন্নত দেশে বাংলাদেশি শ্রমিকদের বৈধভাবে প্রেরণ নিশ্চিত করা।
এদিকে, এই চুক্তির মধ্য দিয়ে ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, আগামি কয়েক বছরের মধ্যে ইতালিতে ৩০ লাখ কর্মী প্রয়োজন হবে, যার বড় অংশ পূরণ হতে পারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশিদের মাধ্যমে।
উল্লেখযোগ্যভাবে, বর্তমানে সৌদি আরব ও জর্ডানে অবৈধ নারী কর্মীদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ চালু রয়েছে, যা অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড