ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালি যাওয়ার পথ এবার হতে যাচ্ছে আরও সহজ ও বৈধ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
শ্রমিক নিতে ইতালির আগ্রহউপদেষ্টা জানান, ইতালির মন্ত্রী বলেছেন—বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল। এ কারণেই তারা বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায়, তবে একমাত্র বৈধ পথে।
“তারা আমাদের দেশ থেকে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী। সাগর পাড়ি দিয়ে যাওয়া অবৈধ পথ নিরুৎসাহিত করতে চায় ইতালি,” — বলেন উপদেষ্টা।
বাংলাদেশের অনুরোধে ইতালি সরকার ইতিপূর্বে অবৈধভাবে যাওয়া শ্রমিকদেরও বৈধতার সুযোগ দিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বাংলাদেশিদের সংখ্যা কত?ইতালিতে ঠিক কতজন বাংলাদেশি শ্রমিক আছেন, তা নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও উপদেষ্টা জানান, আনুমানিক লক্ষাধিক বাংলাদেশি সেখানে কাজ করছেন।
সহযোগিতার নতুন দিগন্তবৈঠকে শুধু শ্রমিক ইস্যু নয়, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দিকেই গুরুত্ব দিচ্ছে ইতালি।
“তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে,” — যোগ করেন উপদেষ্টা।
রাজনৈতিক সহিংসতা নিয়ে কঠোর বার্তাসাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রসঙ্গ উঠলে উপদেষ্টা জানান,
“এ ঘটনায় ৫৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে লক্ষ্যে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড