ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ পর্যন্ত কমল স্বর্ণের দাম! ভরিপ্রতি কমেছে ৫ হাজার টাকার বেশি
টানা চার দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ ২ মে (শুক্রবার) নতুন দাম কার্যকর হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এর পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে গত ২৩ এপ্রিল বাজুস স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে নির্ধারণ করেছিল, যেখানে ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। এর পাশাপাশি ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।
চলতি বছরে এটি স্বর্ণের দামে ২৬তম পরিবর্তন। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং মাত্র ৭ বার কমেছে। আর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। এখনো ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭৫০ টাকা প্রতি ভরিতে বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড