ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মর্মান্তিক ঘটনা, কৃষকদের জড়ো করে গু লি, ৪০ জনের মৃ ত্যু
(এএফপি) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ভয়াবহ জিহাদি হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির এক সরকারি কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে।
ডুম্বা গ্রামে মধ্যরাতের রক্তক্ষয়ী হামলাবর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান তার এক বিবৃতিতে জানান, ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) যোদ্ধারা রবিবার দিবাগত রাতে চাদ হ্রদের তীরে ডুম্বা গ্রামে ভয়াবহ হামলা চালায়। তারা বহু কৃষককে জোরপূর্বক একত্রিত করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে।
তিনি বলেন, "প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন। তবে অনেকে এখনো নিখোঁজ আছেন এবং যারা হামলা থেকে পালিয়েছেন, তাদের খোঁজ করা হচ্ছে।"
আইএসডব্লিউএপি ও বোকো হারামের দখলে চাদ হ্রদ অঞ্চলউসমানের মতে, নিহত কৃষকরা সেনাবাহিনীর নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে গিয়ে কৃষিকাজ ও মাছ ধরায় ব্যস্ত ছিলেন। যেখানে আইএসডব্লিউএপি ও তাদের প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সদস্যরা সক্রিয় এবং প্রায়ই সেখানে বোমা বিস্ফোরণ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও চাদ সীমান্তবর্তী চাদ হ্রদ অঞ্চলটি দীর্ঘদিন ধরে এই দুটি জঙ্গিগোষ্ঠীর দখলে রয়েছে। এই অঞ্চল থেকেই তারা চারটি দেশে নাশকতা চালিয়ে থাকে।
নিহতের সংখ্যা আরও বেশি হতে পারেএএফপির হাতে আসা নাইজেরিয়ার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, "এই হামলায় নিহতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।" প্রতিবেদনে এ হামলার জন্য সরাসরি আইএসডব্লিউএপি যোদ্ধাদের দায়ী করা হয়েছে।
প্রতিরোধমূলক ব্যবস্থা ও সরকারের প্রতিক্রিয়াবর্নো রাজ্য সরকার ইতোমধ্যে সেনাদের নির্দেশ দিয়েছে, যেন "ডুম্বা ও চাদ হ্রদ এলাকার অন্যান্য ঘাঁটি থেকে বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করা হয়।"
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নাইজেরিয়া সরকারের কাছে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
(বিস্তারিত আসছে...)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড