ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনেক বড় দু:সংবাদ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণের জন্য নতুন কোনও ‘রিক্যালিব্রেশন ৩.০’ প্রকল্প চালু হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্টে দাবি করা হয় যে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য নতুন বৈধকরণ প্রকল্প চালু করা হয়েছে, তবে অভিবাসন বিভাগ এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, “২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩০ জুন। এরপর থেকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য নতুন কোনও বৈধকরণ প্রকল্প চালু করা হয়নি।”
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ভুয়া তথ্যের ভিত্তিতে অভিবাসীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, “সঠিক তথ্য জানতে অভিবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করুন।”
এছাড়া, অভিবাসন বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে যেন তারা কোনও ধরণের অবৈধ এজেন্ট বা প্রতারকের ফাঁদে না পড়ে। যে কোনও প্রকল্পের বিষয়ে নিশ্চিত হতে সরকারি সূত্র থেকে যাচাই করে নিতে হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের জন্য বৈধকরণ কর্মসূচি পরিচালনা করা হয় যাতে অভিবাসীরা বৈধ উপায়ে দেশটিতে কাজ করতে পারে। তবে বর্তমানে নতুন কোনও বৈধকরণ প্রকল্প না থাকায় অবৈধ অভিবাসীদের সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ