ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গু লি.......
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা রাত ২টার দিকে ৮ থেকে ৯ রাউন্ড গুলি চালায়। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, “আমরা তিন রাউন্ড গুলির শব্দ পেয়েছি, তবে কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত নই। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
এ বিষয়ে ৮ নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, “গভীর রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত সীমান্তে চোরাকারবারিরা চোরাই পণ্য পাচারের চেষ্টা করলে বিএসএফ ফাঁকা গুলি ছোড়ে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা, তা নিশ্চিত নয়।”
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়।
সীমান্তে এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড