ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য জরুরী : দেখেনিন ২০২৫ সালে ভিসা ও ইকামা ফি কত
সৌদি আরব সম্প্রতি তাদের ভিসা ও ইকামার ফি হালনাগাদ করেছে। ২০২৫ সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। এছাড়া, ইকামা নবায়ন ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল।
এই তথ্যটি রবিবার (৫ জানুয়ারি) প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম থেকে এই ফি পরিবর্তনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে খরচ হবে ৬৯ রিয়াল। এছাড়া, কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল।
সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।
এছাড়া, ভিজিট ভিসাধারীদের গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য নতুন একটি সেবা চালু করেছে আবশের প্ল্যাটফর্ম। এই সেবা সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।
এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে: ১. ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ২. ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ৩. ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ৪. ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। ৫. প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করা যাবে না।
এই নতুন ফি এবং সেবা কার্যক্রম সৌদি আরবের ভিসা ও ইকামা ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও কার্যকরী করতে সহায়তা করবে, বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড