ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে আকস্মিক বন্যা: মক্কা-মদিনার পরিস্থিতি দেখে চমকে উঠবেন
বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। খবর গালফ নিউজ
দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বদর প্রদেশের আল-শাফিয়ায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া কুবা মসজিদের কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে এনসিএম জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলও ব্যাপক বন্যায় ডুবে গেছে। এ ছাড়া রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত সব নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারকাজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ভয়াবহতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে। পাশাপাশি অনেক ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে।
এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড