ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য দারুণ সুখবর, পাসপোর্ট নিয়ে বড় ঘোষণা সরকারের
দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। এর ফলে দূতাবাসে ভিড় করার প্রয়োজন হবে না এবং প্রবাসীদের জন্য এই উদ্যোগটি বড় ধরনের স্বস্তির খবর বয়ে এনেছে।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
এছাড়া, তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
সরকার প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে, যার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্টসংক্রান্ত সমস্যায় পড়তে হবে না, বলেও জানান আবুল কালাম।
এছাড়া, ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, "এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।"
এ পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় ধরনের স্বস্তির সংবাদ হিসেবে এসেছে, যা তাদের পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড