ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : সৌদি প্রবাসীদের ভিসা ও ইকামার ফি বাড়লো
সম্প্রতি ভিসা ও ইকামার ফি হালনাগাদ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম। ২০২৫ সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। অন্যদিকে, ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল।
রবিবার (৫ জানুয়ারি) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে গালফ নিউজ জানায়, পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ৬৯ রিয়াল।এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানানো হয়, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।
একই সঙ্গে ভিজিট ভিসাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে। সেগুলো হলো- ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না।
ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড