ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সৌদি প্রবাসীরা সাবধান : সৌদিতে অভিযান চালিয়ে ২৩ হাজারের বেশি প্রবাসীকে.......
মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ হাজার ১৯৪ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
রোববার (২৯ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেফতার করা হয়। এই নিরাপত্তা অভিযানটি ছিল সৌদি আরবজুড়ে ব্যাপকভাবে পরিচালিত একটি কার্যক্রম, যেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সরকারি সংস্থাগুলো যৌথভাবে অংশগ্রহণ করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৩ জন আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ২১০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ৩ হাজার ৯০১ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইয়েমেনি (৪১ শতাংশ) এবং ইথিওপিয়ান (৫৭ শতাংশ) নাগরিক রয়েছে, অন্যদিকে অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ২ শতাংশ। এছাড়া, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৮ জন প্রবাসী গ্রেফতার হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিক।
একই সময়ে, সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তি গ্রেফতার হয়েছেন যারা অবৈধভাবে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে যুক্ত ছিলেন।
বর্তমানে, সৌদি আরবে ৩১ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে, এর মধ্যে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং ২ হাজার ৫৩৪ জন নারী।
গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ২১ হাজার ৮৪৩ জনকে দেশে ফেরত পাঠানোর জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ২৫ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড