ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন আইন কার্যকর, সৌদি বাংলাদেশি প্রবাসীরা সাবধান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার হয়েছে। গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি পুলিশের চলমান অভিযানে বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এসব গ্রেফতার করা হয়। এই অভিযানটি দেশব্যাপী চালানো হয় এবং এতে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ, এবং ৩ হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, সৌদি সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় এক হাজার ৮৬১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়ার এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসন এবং কর্মসংস্থান বিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেয়ায় ১৭ জন সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে, ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২০ হাজার ৩৩৭ জনকে তাদের নিজ দেশ ফিরিয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৯ হাজার ৪৬১ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং আরও ৩ হাজার ৪২৫ জনের প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।
সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার অভিযোগে কাউকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
এই কঠোর পদক্ষেপগুলো সৌদির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রবাসীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে, বিশেষ করে যারা অবৈধভাবে দেশে প্রবেশ বা অবস্থান করার চেষ্টা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি