ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বিমান বি*ধ্ব*স্ত হয়ে আ*গু*ন ধরে যায়, সব আরোহী নি*হ*ত
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে রবিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনাটি ঘটে, যখন বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের ক্যানেলা শহর থেকে উড্ডয়ন করছিল। বিধ্বস্ত বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত হানে এবং পরে একটি বাড়ির দ্বিতীয় তলায় ধাক্কা খেয়ে একটি আসবাবের দোকানে পড়ে যায়। এতে একটি অতিথিশালা ও আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, "বিমানটি আঘাত হানার পর প্রচণ্ড আগুনের সৃষ্টি হয়। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।" রাজ্য বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা জানান, "৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আর কোনো আরোহী জীবিত নেই।"
বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার চেয়েন ৪০০ টার্বোপ্রপ সংস্করণের, তবে বিমানে মোট কতজন আরোহী ছিল তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে ১০ জন আরোহী ছিলেন।
এদিকে, দুর্ঘটনাস্থলে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন। গ্রামাদো শহরটি ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের ব্যাপক উপস্থিতি থাকে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে, তবে এই ভয়াবহ ঘটনায় ব্রাজিলবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড