ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ১ সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের জন্য বৈধ হওয়ার সুযোগ
সংযুক্ত আরব আমিরাত ২০০৭ সালে প্রথম অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার অনুমতি দেয়। তারপর ২০১৩ এবং ২০১৮ সালে এটি অনুরূপ সুযোগ দেয়া হয়। অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের গতকাল (১ সেপ্টেম্বর) থেকে চতুর্থবারের মতো নতুন ভিসার জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
একইভাবে কোনো জেল-জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে, যারা আবাসিক ভিসার জন্য অযোগ্য এবং যারা ভ্রমণ ভিসায় থাকার পরে দেশে ফিরে আসেননি তারাও এই ছাড়ের আওতায় আসবে।
বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল বিএম জামাল হুসাইন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়নি তারা যত দ্রুত সম্ভব এসে পাসপোর্ট নবায়ন করান।
তিনি জানান, দুবাইয়ে যাদের ভিসা ছিল তাদের প্রথমে যেতে হবে আল আবির ইমিগ্রেশনে। এছাড়া প্রত্যেক প্রদেশের আলাদা ইমিগ্রেশন রয়েছে। যার যেখানে ভিসা ছিল সেই প্রদেশের ইমিগ্রেশনে যেতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অতিরিক্ত কোনো ডকুমেন্টসের প্রয়োজন মনে করলে তারা তাসিলে পাঠাবে।
বিএম জামাল বলেন , যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশে চলে যেতে চান তাদের পাসপোর্ট প্রদর্শন করতে হবে। পাসপোর্ট না থাকলে দূতাবাস অথবা প্রমাণিক কাগজপত্র ও তথ্যপ্রদানপূর্বক কনস্যুলেট হতে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট নিতে পারবেন। ওমান ও সৌদি থেকে আমিরাতে প্রবেশকারীদের দেশে ফেরত যেতে এই একই নিয়ম।
তিনি বলেন, জরিমানা মওকুফের পর ৬ মাসের জব সিকার প্রদান করা হবে অথবা যারা স্পনসর খোঁজে পাবেন তারা সরাসরি ভিসা লাগাতে পারবেন। ৬ মাসের জব সিকার ভিসা থেকে স্পনসর খোঁজে নিয়ে ভিসা লাগাতে হবে। যারা দেশে যেতে চান তারা আউটপাস পাওয়ার ১৪ দিনের মধ্যে দেশে ফিরতে হবে ও সাধারণ ক্ষমার সুবিধায় দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না।
এদিকে তামিমকৃত (মালিক হতে পলায়ন) ১৩০০ পাসপোর্ট দুবাইস্থ কনস্যুলেটে এসেছে বলে জানিয়েছে কনস্যুলেট। যাদের পাসপোর্ট তামিম রয়েছে তারা কনস্যুলেটে যোগাযোগ করার অনুরোধ জানান কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড