ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বনানীর নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুন

২০২৪ মার্চ ০৭ ১৫:০৯:১৮

ব্রেকিং নিউজ ; বনানীর নির্মাণাধীন ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর বনানীতে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের খবর পান দমকলকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার ব্রিগেড কন্ট্রোল রুমের ডিউটি ​অফিসার রাফি আল ফারুক জানান, আজ দুপুর আড়াইটার দিকে আমরা খবর পাই বনানী ৪ নম্বর রোডের এফ ব্লকের নির্মাণাধীন একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ