ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রচন্ড গরমের সাথে হতে পারে শিলাবৃষ্টি, দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস
তীব্র শীতের পর সারাদেশে মিশ্র আবহাওয়া বিরাজ করছে। কিন্তু অসহনীয় গরম আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষ নাগাদ দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১-২ টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া মার্চ মাসে দু-তিন দিন মৃদু থেকে মাঝারি বজ্রপাত ও শীলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসে একদিন শক্তিশালী কালবৈশাকি ঝড় আক্রমণ করতে পারে। আবহাওয়া অধিদফতর মার্চ মাসের দূরপাল্লার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিসের মতে, সারা দেশে ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম (-৩৬%) ছিল। তবে ময়মনসিংহ ও সিলেট জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এসব এলাকার মধ্যে ২২ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চলতি মার্চেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ (হালকা/মাঝারি ধরনের) ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। আর এই সময়ে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এদিকে মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিনে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?