ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময় পাচ্ছেন নান্নু
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের মেয়াদ। আগের অভিজ্ঞতা থেকে এমন বিশ্বাস তৈরি হচ্ছে তার মধ্যে। তবে নির্বাচক পদে না থাকলে, কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল। তবে আপাতত জাতীয় দল ঘিরে তার পরিকল্পনা। নির্বাচকের পদ অনেক দেশেই মিউজিক্যাল চেয়াররের মত।
কিন্তু বাংলাদেশে ব্যতিক্রম। এক যুগ কাটিয়ে দিলেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচকের ভূমিকায় আট বছর। অথচ শত প্রশ্ন, সমালোচনা তাকে ঘিরে। তবুও বারবার সাবেক অধিনায়কের উপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। এমনও হয়েছে, মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন, বিকল্প চিন্তা করেনি বিসিবি। তবে এবার হাওয়া বদলের আলোচনা উঠেছে জোরেশোরে।
যদিও মিনহাজুল আবেদিনের কথায়, দায়িত্বে থাকার ইঙ্গিত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, কোনো সময়ই কিন্তু বলে নাই যে চুক্তি শেষ তাই কাজও শেষ। আমরা কাজ করে যাচ্ছি, বোর্ড কিন্তু বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং তারা তখনই সিদ্ধান্তটা জানাবে।
এমনও গিয়েছে চুক্তি নাই এক বছর কাজ করার পর চুক্তি সই করেছি। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে আমাদের কাজ করতে বলেছে আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করব। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নির্বাচক প্যানেলে পরিবর্তন নাও আসতে পারে। নির্বাচক না থাকলে ম্যাচ রেফারি হতে পারেন মিনহাজুল। এমন আলোচনায় অবশ্য তিনি বিরক্ত। অন্য কেউ নন, নিজেই নিতে চান সিদ্ধান্ত।
কোচিংয়ে ফেরার ইচ্ছে সাবেক অধিনায়কের। টাইগারদের প্রধান নির্বাচক আরও বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো আমাকে কেউ জোর করে বানাতে পারবে না। আমি নির্বাচক থাকব, তার আগে আমি কোয়ালিফাই লেভেল থ্রি কোচ, আমার তো ওদিক দিয়েও চিন্তা ভাবনা আছে। বোর্ড সভাপতি যখন আমাকে বলবেন যে আমরা কন্টিনিউ করছি না। তখন আমি সিদ্ধান্ত নেব যে কি করব। আমার তো কিছু করতে হবে। কারণ ক্রিকেট দিয়েই তো আমি সারাজীবন পার করে দিয়েছি।
বাকি যে কয়দিন বাঁচব কিছু তো করে যেতে হবে। ক্রিকেটের সঙ্গেই থাকব। প্রধান নির্বাচকের দাবি, বাংলাদেশ দল এখন মাঝামাঝি অবস্থানে আছে। ৩-৪ বছরের মধ্যে ভালো একটা দলে পরিণত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)