ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে সব সময় ভয় পায় নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাঙ্ক্ষিত ফল না পেলেও, শেষটা ভালো হয়েছে বাংলাদেশের। যার রেশ তারা এবার টি-টোয়েন্টি সিরিজেও টেনে নিয়ে যেতে চায়। আগামীকাল (বুধবার) থেকে ফরম্যাটটিতে তিন ম্যাচের সিরিজে নামছে দু’দল। যেখানে টাইগারদের বিপক্ষে নামার আগে বন্দনা ঝরেছে তারকা কিউই স্পিনার মিচেল স্যান্টনারের মুখে।
একইসঙ্গে সিরিজটিতে অধিনায়কত্ব পাওয়া স্যান্টনার ফরম্যাট পাল্টে গেলেও দু’দলের মাঝে লড়াইয়ের আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সব সময় বাংলাদেশকে ভয় পেতাম। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। ওয়ানডে সিরিজটা ক্লোজ ছিল। তাদের পেসাররা অনেক দূর এগিয়েছে। অবশ্যই তাসকিন এখানে নেই, কিন্তু বাকি তিন-চার জন তাদের ক্লাস দেখিয়েছে। উইকেট যদি পেসবান্ধব হয় তাহলে তারা আমাদের জন্য কঠিন হবে।’ বাংলাদেশ ওয়ানডে সিরিজ হাতছাড়া করলেও, প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে দাবি এই কিউই স্পিনারের। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও বেশ লড়াইয়ের আশা স্যান্টনারের, ‘ওয়ানডে সিরিজে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে বলে আমি মনে করি। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। পিচে কিছুটা সহায়তা ছিল হয়তো, তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে। জয়টাও তাদের প্রাপ্য ছিল। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে। নতুন সিরিজ শুরু হতে চললেও, এখনও তৃতীয় ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্সের স্তুতি করছেন স্যান্টনার, ‘আসলে আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি সেদিন। তারা (বাংলাদেশ) দেখিয়ে দিয়েছে কতটা প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারে। সিরিজে শুরুর আগেই আমরা জানতাম বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল। তারা সেদিন দারুণ খেলেছে।
ব্যাটিং, বোলিং সব জায়গাতেই অসাধারণ ছিল। জয়ের কৃতিত্ব তাদেরই পাওনা। উল্লেখ্য, ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হওয়া বাংলাদেশ দল শেষ ওয়ানডেতে কিউইদের উড়িয়ে দেয়। ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে সফরকারীরা। নেপিয়ারে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিটিটে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)