ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যতদিন বেঁচে থাকবেন নান্নু ততদিন ক্রিকেটকে সময় দিবেন
মিনহাজুল আবেদিন নান্নু ২০১৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন। একাধিক মেয়াদে দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটারের মেয়াদ শেষ হওয়ার বিষয়ে সম্প্রতি অনেক আলোচনা হয়েছে। জাতীয় দল নির্বাচনে ব্যর্থতা এবং মাঠের পারফরম্যান্সের কারণে জুরিতে নতুন কাউকে নিয়োগের আহ্বানও রয়েছে। এরই মধ্যে খবর ছড়িয়েছে: প্রধান নির্বাচক নান্নু তার ম্যান্ডেট শেষে ম্যাচের রেফারি হতে চান। বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
একটি গণমাধ্যমে খবর এসেছে, নির্বাচক না থাকলে ম্যাচ রেফারি হতে চান নান্নু। এ বিষয়ে আজ (মঙ্গলবার) নিজ বাসায় গণমাধ্যমকে নান্নু জানান, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো কেউ আমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল থ্রি কোচ। আমার তো ওদিক নিয়েও চিন্তা-ভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি। বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গে কাটবে। আমি কী করবো এটার সিদ্ধান্ত তো আমি নেব।’
ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়লেও, ক্রিকেটের সঙ্গেই আমৃত্যু থাকার ইচ্ছা নান্নুর, ‘বোর্ড তো এখনও আমাকে কিছু জানায়নি। বোর্ড সভাপতি যখন জানাবে, তখন আর কন্টিনিউ করছি না। ওটার পরিকল্পনা আমি তখন করব। আমাকে তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচব, কিছু তো করতে হবে, আমার ইচ্ছা ততদিন ক্রিকেটের সঙ্গেই থাকব।’
এছাড়া বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি নিয়ে নান্নু বলেন, ‘আজকে দশ বছর ধরে আমরা কাজ করছি, এভাবেই যাচ্ছে। কোনো সময় কিন্তু বোর্ড বলেনি যে চুক্তি শেষ বা এইটা। আমরা কাজ করে যাচ্ছি, বোর্ড যদি মনে করে...কিন্তু বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না; সুতরাং তখনই সিদ্ধান্ত জানা যাবে। এমনও গেছে যে চুক্তি নাই, এক বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল রাখবে কি রাখবে না।’
উল্লেখ্য, প্রধান নির্বাচক হওয়ার আগে ২০১১ সাল থেকে বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন নান্নু। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে তিনি তার স্থলাভিষিক্ত হন। পরে ২০১৯ সালে পুনরায় মেয়াদ বাড়ানো হয় নান্নুর। তার সঙ্গে বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও স্পিনার আব্দুর রাজ্জাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)