ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টিতে নিজেদের নিয়ে যা আশা করেন শান্ত
গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্টে না জেতার জন্য সংশোধনী এনেছিল বাংলাদেশ। ঘরের মাঠে তাদের বিপক্ষে ওয়ানডে জয় পায়নি নিউজিল্যান্ড। সেই আক্ষেপের অবসান ঘটল চলতি সফরেই। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে সংশোধনের পালা।
এবারের টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে রয়েছে টিম টাইগাররা। বাংলাদেশ তিনটি সিরিজে অংশ নিয়ে সবকটিতেই জিতেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য কিউইদের কাছ থেকে খুব একটা আশা করেন না।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ (মঙ্গলবার) নেপিয়ারে ট্রফি উন্মোচনে শেষে শান্ত বলেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।’
শান্তর ভাষ্য, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’
কিউই কন্ডিশনে পেসারদের ভালো কিছু করার সম্ভাবনা বেশি থাকে। একই সঙ্গে স্পিনারদের কাছেও ভালো কিছু চান শান্ত, ‘অবশ্যই, এখানে পেস বোলারদের তো বাড়তি একটু সুবিধা থাকেই। তারপরও ভিন্ন সংস্করণে খেলা। পেস, স্পিন দুই বিভাগেই আশা করছি তারা দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)