ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হাথুরুর চোখ এখন শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ডের আগের সফরে টেস্ট না জেতার জন্য সংশোধনী এনেছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে ওয়ানডেতে কোনো জয় পায়নি নিউজিল্যান্ড। সেই আক্ষেপের অবসান ঘটল চলতি সফরেই। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে সংশোধনের পালা। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের আরও বড় লক্ষ্য রয়েছে। এটা পরের বিশ্বকাপ।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো ধারাবাহিক দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোন ম্যাচেও জয় আসেনি। কাজটা কঠিন কিনা সেই প্রশ্নের উত্তরে টাইগার কোচ জানিয়ে দিলেন তার বড় লক্ষ্যের কথা, ‘কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-২০ ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’
বিশ্বকাপের বছর, সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। হাতে থাকা সময়ে নিজেদের পরিপূর্ণ প্রস্তুত করতে চান তিনি 'বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ আছে। সাথে আবার বিপিএলও আছে। আমরা খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নিশ্চয়তা দিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। বিশ্বকাপে ভালো করার জন্য… এটাই পরিকল্পনা। ১১টি ম্যাচই আছে আমাদের হাতে। এই পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি না তা বলে লাভ নেই। এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’
শেষ ওয়ানডের জয় এই ম্যাচেও কাজে লাগাতে চান কোচ হাথুরুসিংহে। ওয়ানডে ফরম্যাটে জয় এলেও, সেটা টি-টোয়েন্টিতে কাজে দেবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘এই জয় মানসিকভাবে অবশ্যই সহায়তা করবে। ভালো একটা জয় পেলে তো মানসিকভাবে সাহায্য করবেই। আপনি এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক। এই জয় আমাদের টি-২০ সিরিজে আত্মবিশ্বাস দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)